শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০২:৩২ পিএম, ২০২১-০২-০৪
অবশেষে সব জল্পনা কল্পনা শেষে কাটল বহু কাঙ্খিত জরাজীর্ণ কালুরঘাট নতুন সেতু নির্মাণের অর্থায়ন জটিলতা। ৭.৬ মিটার উচ্চতায় তৈরি করতে যাওয়া কালুরঘাট সেতুর নকশা নিয়ে বিআইডব্লিউটিএ-এর আপত্তিতে আটকে যায় সেতুর নির্মাণ কাজ। এরপর ১২.২ মি উচ্চতায় সেতু নির্মাণের নতুন নকশা করার আগেই আসে অর্থায়ন জটিলতা। উচ্চতা বাড়ানোর নতুন সিদ্ধান্তে যেমন বদলাবে সেতুর নকশা তেমনি বাড়বে প্রকল্পের ব্যয় ও।
কালুরঘাট নতুন সেতুর বাস্তবায়নে আর্থিক সহায়তাকারী দেশ দ. কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইউসিএফ) এক হাজার কোটি টাকার সহায়তা প্রদান করবে জানালেও অতিরিক্ত বাড়তি খরচ নিয়ে আসে জটিলতা। তবে দ্বিপক্ষীয় বৈঠকে কাটল সে অর্থায়ন জটিলতা। গত সোমবার ঢাকা রেলভবনে নতুন সেতুর জন্য অর্থায়নকারী দক্ষিণ কোরিয়ার সংস্থটির সাথে বৈঠকে বসেছেন রেলওয়ের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত হয়েছে এক হাজার কোটি টাকার পরও নতুন নকশায় বর্ধিত বাজেটের অর্ধেক প্রদান করবে কোরিয়ান সংস্থা ইউসিএফ। বাকি অর্ধেক বহন করবে বাংলাদেশ সরকার।
রেলের প্রকৌশল সূত্র জানায়, নতুন নকশায় সেতু নির্মাণের ব্যয় ৪ গুণের ও বেশি বেড়ে যাবে। সবমিলিয়ে নতুন সেতু নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা। তাই বর্ধিত ব্যয়ের অর্থায়ন কিভাবে হবে তা জানতে চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছিল কোরিয়ান দাতা সংস্থাটি। এ চিঠির জবাবে বলা হয়েছিল, বর্ধিত টাকার অর্ধেক বহন করবে সরকার এবং অবশিষ্ট অর্ধেক দিবে কোরিয়ান সংস্থাটি। ভূমি অধিগ্রহণ থেকে নতুন নকশা নির্মাণ, সবমিলিয়ে এটি বাস্তবায়নে আরও একটু পিছিয়ে যেতে হবে।
প্রকল্প বাস্তবায়নে যখন নকশা ও বাজেট তৈরি হয়ে গেছে ঠিক তখনি সেতুর উচ্চতা নিয়ে আসে আপত্তি। সিদ্ধান্ত অনুযায়ী নতুন সেতুর উচ্চতা (৭.৬ মিটার) নিয়ে বিআইডব্লিউটিএ আপত্তি না জানালেও ২০১৮ সালের নতুন নীতিমালা হওয়ায় ১২.২ মিটার উঁচুতে সেতু নির্মাণের অনুরোধ জানায়। আর এ আপত্তিতেই থেমে যায় জরাজীর্ণ এই সেতুর নির্মাণকাজ। কারণ, নতুন নকশা তৈরিতে যেমন সময়ের প্রয়োজন, তেমনি বাড়বে নির্মাণ ব্যয়। যদিও পূর্বে সেতু নির্মাণে এক হাজার কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছিল কোরিয়ান সংস্থা ইউসিএফ।
আগামি ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী চট্টগ্রামে আসার কথা।
এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি বহর নিয়ে পটিয়ায় যাওয়ার কথা রয়েছে তাঁর। এসময় যাওয়ার পথে কালুরঘাট সেতু পরিদর্শন করবেন মন্ত্রী।
তখন এই সেতুর বাস্তবায়নের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited